চলতি চাকরির বিজ্ঞপ্তি

account_balanceসরকারী চাকরি business_centerপ্রাইভেট চাকরি workঅন্যান্য

অফিসার (সার্ভিস গ্রেড- 14), মাইক্রোফাইন্যান্স - Jagorani Chakra Foundation

প্রকাশিত:


আবেদনের শেষ তারিখ

30-04-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)


চাকরির সংক্ষিপ্ত তথ্য

কাজের স্থান (Workplace): Work at office

কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time

বেতন সীমা (Salary): Tk. 27000 (Monthly)

চাকরির অবস্থান (Job Location): Bandarban, Brahmanbaria, Chandpur, Chattogram, Cox`s Bazar, Cumilla, Feni, Khagrachhari, Lakshmipur, Noakhali, Rangamati


দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশন # ০০৩২২-০১৭১৪-০০০০৮, বাংলাদেশের 52টি জেলায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় চট্টগ্রাম রিজিওনের ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে।

দায়িত্বসমূহ :

 কর্ম এলাকায় অভীষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে দল গঠন, দলের সাথে নিয়মিত মিটিং করা, দলীয় চাহিদা নিরূপণ করা, নিয়মানুযায়ী ঋণী সদস্য নির্বাচন ও ঋণ বিতরন করা, দলের সদস্যদের সঞ্চয় ও ঋণের কিস্তিবাবদ অর্থ আদায় ও অফিসে জমা নিশ্চিত করা এবং এ সংক্রান্ত হিসাব পত্রাদি প্রস্তুতরণ।

 সংস্থার শিশু সুরক্ষা, পিএসইএ, জেন্ডার, মানিলন্ডারিং ও ডব্লিউবিসহ সকল নীতিমালা অনুসরণ করা।


যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা (Education):

স্নাতক/সমমান পাশ। সকল পরীক্ষায় কমপক্ষে 2য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে: 4.00 মাত্রার স্কেলে কমপক্ষে 2.00 এবং 5.00 মাত্রার স্কেলে কমপক্ষে 2.50 মানের সিজিপিএ থাকতে হবে।

অভিজ্ঞতা (Experience):

অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):

  • Age At most 35 years

সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।

দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতাসহ মাঠ পর্যায়ে বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে।

কম্পিউটারের অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার।

সংস্থার চট্টগ্রাম রিজিওনে কাজ করতে অনাগ্রহী প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।

রেজিস্ট্রেশন ফি বাবদ 3০০ টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানিরিসিপটসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চুড়ান্ত নিয়োগের সময় অফিসার পদের জন্য 10,০০০ টাকা জামানত (মুনাফাসহ ফেরতযোগ্য) জমা দিতে হবে। জামানতের টাকা ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ শিরোনামে শুধুমাত্র MICR পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। নগদ/অন্য কোন মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক।


আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ

আবেদন করার আগে পড়ুন:

সম্পূর্ণ প্রক্রিয়া:

আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ), প্রধান কার্যালয়, 46 মুজিব সড়ক, যশোর-7400/ ই-মেইল: job.jcf@gmail.com

নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। ই-মেইলে আবেদনের ক্ষেত্রে সিভি পিডিএফ ফরমেটে সংযুক্ত করতে হবে।

ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানিলন্ডারিং, যৌন শোষন এবং যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভূক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। প্রাক্ নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না।


সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন

যোগাযোগের ইমেইল (যদি থাকে): Send your CV to the given email job.jcf@gmail.com