আবেদনের শেষ তারিখ
30-04-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)
চাকরির সংক্ষিপ্ত তথ্য
কাজের স্থান (Workplace):
কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time
বেতন সীমা (Salary): Tk. 45000 (Monthly)
চাকরির অবস্থান (Job Location): Anywhere in Bangladesh
দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)
Job Context
পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৯ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি কর্তৃক অনুমোদিত (সনদ নংঃ ০২১৭৮-০০২১৪-০০২৮০) । বর্তমানে সংস্থার ৬৩টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে। সংস্থার ঋণ কর্মসূচির জন্য জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
Job Responsibilities
সদস্যদের সংস্থার নীতিমালা অনুযায়ী সদস্যপদ অনুমোদন দেয়া;
ঋণের জন্য শাখা কর্তৃক দাখিলকৃত আবেদনপত্রের কাগজপত্র যাচাই করা;
ঋণের জন্য আবেদনকারীর বাড়ী/প্রকল্প পরিদর্শন ও যাচাই করে প্রযোজ্যতা অনুযায়ী ঋণ অনুমোদন দেয়া;
প্রত্যেক ঋণগ্রহীতার বাড়ী নিয়মিত পরিদর্শন করে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা;
এরিয়াভূক্ত শাখা গুলোর সকল ষ্টাফের দৈনন্দিন কাজকর্ম পরিকল্পনা অনুযায়ী সম্পাদন নিশ্চিত করা;
এরিয়াভূক্ত শাখা গুলোর ষ্টাফদের দৈনন্দিন হাজিরা ও ছুটি অনুমোদন এবং যথাযথভাবে রেকর্ড সংরক্ষণ করা;
লেজার, ভাউচার, রেজিষ্টার ও অন্যান্য কাগজপত্র তৈরীতে কর্মীদেরকে সহায়তা করা;
দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক প্রতিবেদনসহ অন্যান্য প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী তৈরী করা এবং চাহিদা মোতাবেক প্রধান কার্যালয়ে প্রেরণ করা;
এমআইএস ও এআইএস প্রতিবেদন প্রস্তুত করা ।
বাজেট এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরী করা;
স্থানীয় পর্যায়ে সমস্যাসমূহ সমাধানে অগ্রণী ভূমিকা পালন করা;
ঋণ গ্রহণকারীদের সফলতার তথ্য সংগ্রহ করে প্রধান কার্যালয়ে জমা দেয়া;
নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চের বিল ভাউচার সহ অন্যান্য বিষয়ে অনুমোদন করা।
কর্ম এলাকা সম্প্রসারণে ভূমিকা রাখা।
ব্যাংক হিসাব পরিচালনা করা।
ঋণ বিতরণ ও আয় ব্যয়ের ফলোআপ করা।
ব্রাঞ্চ পরিদর্শন ও মনিটরিং করা।
খেলাপি আদায়ে ভূমিকা রাখা ।
শাখা এরিয়া পর্যায়ে বিবিধ মিটিং আয়োজন/সম্পাদন এবং মিটিং মিনিটস যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।
সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং কর্মএলাকায় জনসংযোগ বৃদ্ধি করা।
কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা (Education):
- Masters
যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান পাশ
অভিজ্ঞতা (Experience):
- At least 5 years
- The applicants should have experience in the following business area(s): Micro-Credit
অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):
- Age At most 42 years
MRA সনদ প্রাপ্ত সুপ্রতিষ্ঠিত এবং পিকেএসএফ কর্তৃক অর্থায়নকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে ৪টি ক্ষুদ্রঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য।
সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক।
শিক্ষানবিশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।
শিক্ষাজীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়।
মটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ
আবেদন করার আগে পড়ুন:
সম্পূর্ণ প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীকে ৩০/০৪/২০২৬ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের/ জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, বর্তমান/ সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ ``নির্বাহী পরিচালক, পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস)," বরাবর আবেদন করতে হবে যা hrppssfaridpur@gmail.com ই-মেইলে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং অবশ্যই পদের নাম উল্লেখ্য করতে হবে।
পপসস নিজস্ব অফিস ব্যতীত অন্যকোন মাধ্যমে (বিকাশ, রকেট ও নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করেনা। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র অন্যকোন মাধ্যমে টাকা দাবী করলে না দেওয়ার জন্য সংস্থা কর্তৃক অনুরোধ করা হলো। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান SMS/মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। পপসস কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন/সংযোজনসহ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
যোগদানের সময় মা/বাবা/আপন ভাই/বোন/স্বামী/স্ত্রী/নিকটতম আত্মীয় এর মধ্য হতে (দুইজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
Photograph must be enclosed with the resume.
সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন
যোগাযোগের ইমেইল (যদি থাকে): Send your CV to the given email hrppssfaridpur@gmail.com