চলতি চাকরির বিজ্ঞপ্তি

account_balanceসরকারী চাকরি business_centerপ্রাইভেট চাকরি workঅন্যান্য

শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) - Palashipara Samaj Kallayan Samity (PSKS)

প্রকাশিত:


আবেদনের শেষ তারিখ

15-07-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)


চাকরির সংক্ষিপ্ত তথ্য

কাজের স্থান (Workplace): Work at office

কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time

বেতন সীমা (Salary): Tk. 36782 - 36782 (Monthly)

চাকরির অবস্থান (Job Location): Chuadanga, Kushtia, Meherpur


দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)

  • কর্মসূচী কর্মীদের নিয়ে কাজের অগ্রগতি পর্যালোচনা করার জন্য এবং অগ্রগতির উপর প্রয়োজনীয় মতামত দেয়ার জন্য নিয়মিত সভা করা এবং সভার গুরুত্বপূর্ণ তথ্যাদি লিপিবদ্ধ করা ও সংস্থার কর্তৃপক্ষকে সভার সিদ্ধান্ত সমূহ জানানো;

  • কর্মসূচী কাজকর্ম মনিটরিং ও সুপারভিশন করার জন্য নিয়মিত মাঠ পরিদর্শনের পরিকল্পনা করা এবং পরিকল্পনা অনুসারে মাঠ পরিদর্শন করা;

  • শাখা অফিস কর্মী কর্তৃক সাপ্তাহিক/মাসিক/ত্রৈমাসিক/ষান্মাসিক/বাৎসরিক প্রদত্ত সকল কাজ কর্ম ও প্রতিবেদন/রিপোর্ট পর্যালোচনা করা ও তাদেরকে প্রয়োজনীয় ফিড ব্যাক দেয়া;

  • কর্মসূচীর সাপ্তাহিক/মাসিক/ত্রৈমাসিক/ষান্মাসিক/বাৎসরিক প্রতিবেদন তৈরী করা ও সময়মত কর্তৃপক্ষকে প্রদান করা ।

  • মাঠকর্মীরা সাপ্তাহিক সভা সঠিকভাবে পরিচালনা করছেন কি-না তা পর্যবেক্ষণ করবেন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

  • মাঠকর্মীদের নিকট হতে সমিতির সদস্যদের ঋণ প্রস্তাব গ্রহণ করবেন এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

  • উপকারভোগীদের মধ্যে বিতরণকৃত ঋণ সুষ্ঠুভাবে প্রকল্প অনুযায়ী ব্যবহার হচ্ছে কিনা এবং তা নির্ধারিত শর্তানুযায়ী আদায় হচ্ছে কিনা তা অনুসরণ করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

  • আর্থিক নির্দেশিকা অনুযায়ী হিসাব নিকাশ পরিচালনা করা এবং সকল নথি সংরক্ষণ নিশ্চিত করা;

  • জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং সহকারী পরিচালক (কার্যক্রম)/উপ-পরিচালকের সাথে সমন্বয় সাধন করা ও তাদেরকে প্রকল্পের কাজকর্ম নিয়মিত অবহিত করা;

  • মাঠে কি কি সমস্যা হচ্ছে তা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবেন এবং প্রয়োজনে সহকারী পরিচালক (কার্যক্রম)/ উপ-পরিচালককে এ সম্পর্কে অবহিত করবেন যাতে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়;

  • শাখা অফিসের চাহিদা অনুযায়ী দ্রব্য-সামগ্রীর চাহিদা নিরুপণ করে কর্তৃপক্ষের অনুমোদন নেয়া করা এবং তদানুযায়ী ক্রয় নিশ্চিত করা;

  • ষ্টোরের মালামাল ও পুরাতন নথিপত্র নির্দেশ মোতাবেক যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করা ।

  • শাখা পর্যায়ে সকল কর্মীদের কাজের মূল্যায়ন করা ।


যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা (Education):

    • Masters

অভিজ্ঞতা (Experience):

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit

অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):

  • Age 25 to 35 years
  • পিকেএসএফএর অর্থায়নে পরিচালিত সহযোগী সংস্থায় ঋণ কার্যক্রমে কমপক্ষে 3 (তিন) বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে;

  • অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য;

  • মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে;

  • কম্পিউটার চালনায় (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইমেইল) দক্ষতা থাকতে হবে;

  • ঋণ কার্যক্রমের প্রচলিত সফট্ওয়্যার ব্যবহারের দক্ষতা থাকতে হবে;

  • জামানত প্রযোজ্য।


আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ

আবেদন করার আগে পড়ুন:

সম্পূর্ণ প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীকে (ক) পূর্ণ নাম, (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা, (ঙ) বর্তমান/যোগাযোগ ঠিকানা, (চ) জন্ম তারিখ, (ছ) জাতীয়তা, (জ) ধর্ম, (ঝ) শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, পরীক্ষার বছর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিশ্ব বিদ্যালয়/বোর্ডের নাম উল্লেখ করতে হবে) (ঞ) বৈবাহিক অবস্থা, (ট) মোবাইল নাম্বার, (ঠ) জাতীয় পরিচয়পত্রের নাম্বার, (ড) অভিজ্ঞতা, (ঢ) আপনার সম্পর্কে জানেন কিন্তু আত্মীয় নন এমন দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, মোবাইল নম্বর রেফারেন্স হিসাবে আবেদনপত্রে উল্লেখ করতে হবে। আবেদন পত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদ, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স এর কপি, দুইজন রেফারেন্সের নাম, পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র psksjob@gmail.com ঠিকানায় ইমেইল করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের সময় উল্লেখিত সকল কাগজপত্রের সত্যায়িত কপি ও মূল কপি সংগে আনতে হবে। সেই সাথে সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সঙ্গে করে আনতে হবে।

সতর্কতাঃ যেকোন ধরনের সুপারিশ চাকরি পাওয়ার জন্য প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগ সংক্রান্ত কোনো অবৈধ আর্থিক লেনদেনের জন্য প্রতিষ্ঠান দায়ী থাকবে না। কর্তৃপক্ষ যে কোন সময়ে এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বা আংশিকভাবে যোগ, বিয়োগ, পরিবর্তন এবং বাতিল করার অধিকার রাখেন।


সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন

যোগাযোগের ইমেইল (যদি থাকে): Send your CV to the given email psksjob@gmail.com or Email your CV from My Bdjobs account