চলতি চাকরির বিজ্ঞপ্তি

account_balanceসরকারী চাকরি business_centerপ্রাইভেট চাকরি workঅন্যান্য

মার্কেটিং অফিসার (ট্রাক পাই এ্যাপস) - Truck Pai

প্রকাশিত:


আবেদনের শেষ তারিখ

21-07-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)


চাকরির সংক্ষিপ্ত তথ্য

কাজের স্থান (Workplace): Work at office

কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time

বেতন সীমা (Salary): --

চাকরির অবস্থান (Job Location): Anywhere in Bangladesh


দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)

আমাদের সম্পর্কে:

`ট্রাক পাই` (Truck Pai) বাংলাদেশের লজিস্টিকস সেক্টরকে ডিজিটাল করার লক্ষ্যে একটি আধুনিক ট্রাক বুকিং প্ল্যাটফর্ম। আমরা আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য প্রতিটি জেলা এবং উপজেলায় পরিবহন খাতে অভিজ্ঞ এবং উদ্যমী মার্কেটিং অফিসার নিয়োগ দিচ্ছি।

কাজের বিবরণ ও আয়ের মাধ্যম:

  • কাস্টমার এর কাছে যাওয়া তাদেরকে আমাদের অ্যাপ সম্পর্কে জানানো ও তাদের কাছে আমাদের অ্যাপ ইন্সটল করে দেয়া

  • ড্রাইভার অ্যাকাউন্ট তৈরি: প্রতিনিধিকে একটি বিশেষ `এজেন্ট অ্যাপ` প্রদান করা হবে। এই অ্যাপের মাধ্যমে নিজ এলাকার ট্রাক ড্রাইভারদের আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করতে হবে।

  • কমিশন ভিত্তিক আয়: প্রতিনিধিদের কোনো ফিক্সড বা নির্ধারিত মাসিক বেতন থাকবে না। আপনার মাধ্যমে কাস্টমার অথবা নিবন্ধিত ড্রাইভাররা অ্যাপের মাধ্যমে যতগুলো ট্রিপ সম্পন্ন করবেন, প্রতিটি ট্রিপ থেকে প্রাপ্ত কমিশনের একটি নির্দিষ্ট অংশ আপনি মাসিক আয় হিসেবে পাবেন। অর্থাৎ, আপনার আয়ের পরিমাণ নির্ভর করবে আপনার কাস্টমার ও নিবন্ধিত ড্রাইভারদের কাজের ওপর।


যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা (Education):

প্রার্থীকে কমপক্ষে  এইচএসসি (HSC) বা সমমান পাস হতে হবে।

অভিজ্ঞতা (Experience):

অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):

  • Age At least 18 years
  • অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই পরিবহন সেক্টর (Transport Sector) সম্পর্কে ধারণা থাকতে হবে বা এই খাতের সাথে যুক্ত হতে হবে। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।

  • আবাসন: প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • প্রার্থীকে অবশ্যই স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে।


আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ

আবেদন করার আগে পড়ুন:

সম্পূর্ণ প্রক্রিয়া:

আবেদন করার নিয়ম:

আগ্রহী প্রার্থীদের সরাসরি ইমেইলের মাধ্যমে জীবনবৃত্তান্ত (CV) পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ইমেইল করার সময় বিষয়ের ঘরে (Subject) অবশ্যই আপনার নিজ উপজেলার নাম লিখে দিবেন।

আর্থিক কাঠামো ও জামানত:

  • সিটি এরিয়া ও জেলা শহর: নিরাপত্তা জামানত ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা।

  • উপজেলা : নিরাপত্তা জামানত ৩,০০০/- (তিন হাজার) টাকা।

  • শর্ত: এই জামানত শর্তসাপেক্ষে ফেরতযোগ্য।


সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন

যোগাযোগের ইমেইল (যদি থাকে): Send your CV to the given email truckpaibd@gmail.com