চলতি চাকরির বিজ্ঞপ্তি

account_balanceসরকারী চাকরি business_centerপ্রাইভেট চাকরি workঅন্যান্য

Fisheries and Livestock Information Department (FLID)

প্রকাশিত:



পদসমূহের তালিকা

  • ফটোগ্রাফার
  • গায়ক
  • গাড়ি চালক
  • সহকারী চিত্রশিল্পী
  • কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • অফিস সহায়ক
  • অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর

আবেদনের সময়সীমা

শুরুর তারিখ: 30-07-2026 10:00 AM

শেষের তারিখ: 30-08-2026 05:00 PM


সার্কুলার PDF

বিস্তারিত সার্কুলার দেখতে ক্লিক করুন: https://alljobs.teletalk.com.bd/media/public/uploads/governments/jobs/advertisement-1785319617658.pdf


সংস্থার বিবরণ

পটভুমি ভূমিকা: ১৯৮৬ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি তথ্য সংস্থা (যা বর্তমানে কৃষি তথ্য সার্ভিস নামে পরিচিত) দ্বিধাবিভক্ত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৮৭টি পদ নিয়ে ‘‘মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর’’ সৃষ্টি হয়। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমšি^ত প্রচার মাধ্যম হিসেবে কাজ করে থাকে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অর্জন, উদ্ভাবন ও সাফল্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ দপ্তর। মৎস্য ও প্রাণিসম্পদ একটি দ্রুত বর্ধনশীল খাত। এ খাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারভিত্তিক খাত। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাত অনবদ্য ভূমিকা রেখে চলেছে। এ ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ভূমিকা উল্লেখযোগ্য। মৎস্য ও প্রাণিসম্পদ এর সর্বোচ্চ সহনশীল (Sustainable) উৎপাদন, খাদ্য নিরাপত্তা (Food security) নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক তথ্য ও প্রযুক্তির (Technologies) সফল কার্যকর হস্তান্তরসহ জনগণকে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা সৃষ্টি এ দপ্তরের প্রধান উদ্দেশ্য। এছাড়াও দিন বদলের সনদ বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, টেকসই প্রযুক্তি সম্প্রসারণ ও গবেষণালব্ধ সাফল্য জনসম্মুখে এ দপ্তর তুলে ধরে চলেছে। প্রতিষ্ঠালগ্ন হতেই এ দপ্তর আধুনিক তথ্য ও প্রযুক্তি সংগ্রহ, সংরক্ষণ, মূল্যায়ন , বিশ্লেষণ এবং তদানুযায়ী তথ্য প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সহায়তামূলক কার্যক্রম গ্রহণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক তথ্য সম্বলিত প্রচার/সম্প্রসারণ সামগ্রী প্রদর্শন ও সরবরাহ সেবা নিশ্চিতকরণে নিবেদিত। রূপকল্প (Vision): বিপুল জনগোষ্ঠীকে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক নতুন নতুন কলাকৌশল ও প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধকরণ এবং সচেতনতা সৃষ্টি, মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নের লক্ষ্যে দেশের বিপুল জনগোষ্ঠিকে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, হাঁস-মুরগি পালন ও গবাদিপশু পালন সংক্রান্ত প্রযুক্তি অবহিতকরণসহ উন্নত কলাকৌশল ও প্রযুক্তি বিষয়ক তথ্যাবলী ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার। অভিলক্ষ্য (Mission): মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট জনগোষ্ঠির মাঝে আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও তাঁদের উদ্বুদ্ধকরণের নিমিত্ত উন্নত কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি বিষয়ক তথ্যাবলী বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে সরবরাহ সেবা প্রদান নিশ্চিত করার জন্য অত্র দপ্তরকে ‘মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য ভান্ডার’ হিসেবে রূপায়িত করে তথ্য প্রবাহের আধুনিক কলাকৌশল অবলম্বনের মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।