চলতি চাকরির বিজ্ঞপ্তি

account_balanceসরকারী চাকরি business_centerপ্রাইভেট চাকরি workঅন্যান্য

প্রধান কারিগর (ড্রাই সুইট, স্পেশাল মিষ্টি, নরমাল মিষ্টি, দই, পেষ্ট্রি) - Fiza & Co. Pvt. Ltd.

প্রকাশিত:


আবেদনের শেষ তারিখ

31-07-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)


চাকরির সংক্ষিপ্ত তথ্য

কাজের স্থান (Workplace): Work at office

কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time

বেতন সীমা (Salary): Negotiable

চাকরির অবস্থান (Job Location): Sylhet


দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)

ফিজা এন্ড কোং (প্রাঃ) লিঃ একটি সিলেটের একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান| উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নোক্ত বিভাগসমূহের জন্য অভিজ্ঞ, দক্ষ ও সৃজনশীল প্রধান কারিগর নিয়োগ করা হবে।

পদের নাম, কাজের পরিধি ও দায়িত্বসমূহ

  • প্রধান কারিগর – ড্রাই সুইট্ঃ (যে সকল পণ্যের কাজ জানা থাকতে হবে)

  • বিভিন্ন প্রকার লাড্ডু, বরফি, মিল্ক কেক, কাজু সুইট, বাদামজাত মিষ্টি, ড্রাই সন্দেশ, আফলাতুন, অমৃতি সুইট, বুন্দিয়া মিষ্টি, গোলাপজাম, পেরা সুইট, বালুশাই, হালুয়া, জিলাপি, নিমকী, গোলাপজামন, সনপাপড়ি, গিফট আইটেম ও প্রিমিয়াম সুইট| দীর্ঘদিন সংরক্ষণযোগ্য মিষ্টি প্রস্তুতের অভিজ্ঞতা|

  • প্রধান কারিগর – স্পেশাল মিষ্টি (যে সকল পণ্যের কাজ জানা থাকতে হবে)

  • প্রিমিয়াম মিষ্টি যেমনঃ প্রাণভোগ, কাচনীভোগ, ছানার টোষ্ট, মালাই কারি, শিববাড়ী চমচম, পোড়াবাড়ী চমচম, মৌচাক, রসকাটারি, বৌশাখী সুইট, কাশ্মীরি সুইট, সাগরভোগ, এলাচি সুইট, রাজভোগ, ক্ষীরভোগ, মালাই চপ, রসমালাই, কেশর সুইট, ড্রাই ফ্রুট সুইট, ছানা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়ায় দক্ষতা এবং আধুনিক ও ফিউশন মিষ্টি প্রস্তুতকরণ|

  • প্রধান কারিগর – ভিজা মিষ্টি (নরমাল মিষ্টি) (যে সকল পণ্যের কাজ জানা থাকতে হবে)

  • রসগোল্লা, লালমোহন, কালোজাম, জর্দ্দা সুইট, ক্রিম টোষ্ট, ল্যাংচা সুইট, স্পেশাল মাওয়া, ছানা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়ায় দক্ষতা, সিরা (Syrup) নিয়ন্ত্রণে অভিজ্ঞতা।

  • প্রধান কারিগর – দই (যে সকল পণ্যের কাজ জানা থাকতে হবে)

  • মিষ্টি দই, টক দই, কাপ দই, জমাট ও ঘন দই উৎপাদন, দুধের মান নিয়ন্ত্রণ, ফারমেন্টেশন নিয়ন্ত্রণ, দীর্ঘস্থায়ী মান বজায় রেখে উৎপাদনের অভিজ্ঞতা।

  • প্রধান কারিগর – পেষ্ট্রি (বার্থডে কেক) (যে সকল পণ্যের কাজ জানা থাকতে হবে)

  • স্পঞ্জ কেক, ফ্রেশ ক্রিম কেক, বাটার ক্রিম কেক, চকোলেট কেক, ভ্যানিলা কেক, ফন্ড্যান্ট কেক, থিম কেক, ওয়েডিং কেক, ফটো কেক, কাপ কেক, পেস্ট্রি, মুস কেক, বিভিন্ন ধরনের ফিলিং ও আইসিং, কেক ডেকোরেশন ও আধুনিক ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা।

দায়িত্ব ও কর্তব্যঃ

  • সংশ্লিষ্ট বিভাগের সকল পণ্য নির্ধারিত মান ও রেসিপি অনুযায়ী উৎপাদন নিশ্চিত করা।

  • নতুন ও উন্নতমানের পণ্যের রেসিপি উদ্ভাবন ও উন্নয়ন করা।

  • উৎপাদন পরিকল্পনা অনুযায়ী দৈনিক উৎপাদন পরিচালনা করা।

  • কাঁচামালের সঠিক ব্যবহার নিশ্চিত করে অপচয় নিয়ন্ত্রণ করা।

  • উৎপাদন কর্মীদের প্রশিক্ষণ, তদারকি ও কাজের মান নিয়ন্ত্রণ করা।

  • প্রতিটি পণ্যের স্বাদ, গুণগত মান, ওজন, রঙ ও উপস্থাপনা নিশ্চিত করা।

  • স্বাস্থ্যবিধি, খাদ্য নিরাপত্তা (Food Safety), GMP, Hygiene এবং Sanitation যথাযথভাবে অনুসরণ করা।

  • উৎপাদন যন্ত্রপাতির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণে তদারকি করা।

  • উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও উৎপাদন দক্ষতা বৃদ্ধি করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

  • ব্যবস্থাপনার পর্ষদের নির্দেশনা অনুযায়ী নতুন পণ্য উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়া বাস্তবায়ন করা।


যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা (Education):

    • PSC/5 pass
    • JSC / JDC / 8 pass
    • Secondary
    • Higher Secondary

অভিজ্ঞতা (Experience):

  • 5 to 10 years
  • The applicants should have experience in the following business area(s): Food (Packaged)

অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):

  • Age 25 to 50 years
  • Only Male
  • প্রয়োজনীয় যোগ্যতাঃ
  • সংশ্লিষ্ট বিভাগে প্রধান কারিগর হিসেবে ৫-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বাংলাদেশের স্বনামধন্য মিষ্টি, বেকারি বা খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • উৎপাদন পরিকল্পনা, রেসিপি স্ট্যান্ডার্ডাইজেশন এবং মান নিয়ন্ত্রণ সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে।
  • কর্মীদের নেতৃত্ব প্রদান ও টিম পরিচালনায় দক্ষ হতে হবে।
  • পরিচ্ছন্নতা, খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান বজায় রাখার বিষয়ে সচেতন হতে হবে।
  • চাপের মধ্যে দায়িত্বশীলভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ

আবেদন করার আগে পড়ুন:

সম্পূর্ণ প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীগণ আগামী ৩০/০৭/২০২৬ ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) জাতীয় পরিচয়পত্রের কপি শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের কপি এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করে "বরাবর, চেয়ারম্যান, ফিজা এন্ড কোং (প্রাঃ) লিঃ, বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট সদর-৩১০০, সিলেট। " ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। অথবা hr.fizaco@gmail.com ই-মেইলেও আবেদন পাঠানো যাবে। প্রয়োজনেঃ 01997-861907 (সকাল ১০ টা হইতে বিকাল ৫টা পর্যন্ত)

সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন

যোগাযোগের ইমেইল (যদি থাকে):