চলতি চাকরির বিজ্ঞপ্তি

account_balanceসরকারী চাকরি business_centerপ্রাইভেট চাকরি workঅন্যান্য

ব্যবস্থাপনা পরিচালক - Gono Modron Limited (A Sister concern of Gonoshasthaya Kendra)

প্রকাশিত:


আবেদনের শেষ তারিখ

10-08-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)


চাকরির সংক্ষিপ্ত তথ্য

কাজের স্থান (Workplace):

কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time

বেতন সীমা (Salary): Negotiable

চাকরির অবস্থান (Job Location): Dhaka (Savar)


দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)

প্রতিষ্ঠান সম্পর্কে:

গণস্বাস্থ্য কেন্দ্রের একটি প্রতিষ্ঠান গণমুদ্রণ লিমিটেড দেশের একটি প্রতিষ্ঠিত মুদ্রণ ও প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের বই মুদ্রণ, পত্রিকা মুদ্রণ, প্যাকেজিং সামগ্রী উৎপাদন এবং অন্যান্য বাণিজ্যিক মুদ্রণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক সম্প্রসারণ, আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে একজন অভিজ্ঞ, দক্ষ, দূরদর্শী ও গতিশীল পেশাজীবীকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে।

প্রধান দায়িত্ব ও কর্তব্য:

  • প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় কার্যকর নেতৃত্ব প্রদান করা।

  • পরিচালনা পর্ষদের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

  • বই, পত্রিকা, প্যাকেজিং ও অন্যান্য মুদ্রণ কার্যক্রমের ব্যবসায়িক উন্নয়ন ও সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখা।

  • উৎপাদন, মান নিয়ন্ত্রণ, বিক্রয়, বিপণন, ক্রয়, অর্থ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা।

  • আধুনিক প্রযুক্তি ও দক্ষ উৎপাদন ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা।

  • নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি, গ্রাহক সম্পর্ক উন্নয়ন এবং প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।

  • বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করা।

  • দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং কার্যকর সাংগঠনিক পরিবেশ নিশ্চিত করা।

  • প্রতিষ্ঠানের নীতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

  • পরিচালনা পর্ষদের নিকট নিয়মিত প্রতিষ্ঠানের কার্যক্রম, অগ্রগতি ও গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা।


যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা (Education):

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

  • ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, মুদ্রণ প্রযুক্তি, প্রকৌশল, অর্থনীতি অথবা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা (Experience):

  • 8 to 10 years
  • The applicants should have experience in the following business area(s): NGO

অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):

  • Age At least 45 years
  • উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা পদে ন্যূনতম ৮-১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

  • প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতার ভিত্তিতে বয়স বিবেচনা করা হবে।

  • মুদ্রণ শিল্প, প্রকাশনা, প্যাকেজিং, উৎপাদন বা সংশ্লিষ্ট শিল্পে ব্যবস্থাপনা পর্যায়ের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

  • বই মুদ্রণ, পত্রিকা মুদ্রণ, বাণিজ্যিক মুদ্রণ, প্যাকেজিং উৎপাদন, বিক্রয় ও বাজার সম্প্রসারণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • বড় আকারের উৎপাদন কার্যক্রম পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসায়িক পরিকল্পনা এবং প্রতিষ্ঠান উন্নয়নে সফল অভিজ্ঞতা থাকতে হবে।

  • ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক অথবা সমমানের নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।

  • মুদ্রণ শিল্পে বা প্রকাশনা প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞাতা থাকতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা:

  • শক্তিশালী নেতৃত্ব ও কৌশলগত চিন্তাভাবনার সক্ষমতা।

  • মুদ্রণ ও উৎপাদন শিল্প সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান ও বাজার ধারণা।

  • ব্যবসায়িক পরিকল্পনা, ব্যয় নিয়ন্ত্রণ ও আয় বৃদ্ধির দক্ষতা।

  • কার্যকর যোগাযোগ, আলোচনা ও অংশীজন ব্যবস্থাপনার সক্ষমতা।

  • বড় টিম পরিচালনা এবং সাংগঠনিক পরিবর্তন বাস্তবায়নের দক্ষতা।


আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ

আবেদন করার আগে পড়ুন:

সম্পূর্ণ প্রক্রিয়া:

  • আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সর্বশেষ জীবনবৃত্তান্ত (সিভি), অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ এবং সাম্প্রতিক ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে।

  • শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে


সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন

যোগাযোগের ইমেইল (যদি থাকে): Send your CV to the given email mabiagkhrd@gmail.com