আবেদনের শেষ তারিখ
27-07-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)
চাকরির সংক্ষিপ্ত তথ্য
কাজের স্থান (Workplace): Work at office
কর্মসংস্থান অবস্থা (Employment Status): Internship
বেতন সীমা (Salary): Tk. 18000 - 18000 (Monthly)
চাকরির অবস্থান (Job Location): Dhaka
দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)
ক্যারিয়ার গড়ুন ইন্টারনাল অডিট পেশায়
শিক্ষানবীশ (Internship) – ইন্টারনাল অডিটর (২–৩ জন)
প্রান্তিক উন্নয়ন সোসাইটি (PRANTIC) বাংলাদেশের একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা, যা ১৯৯৮ সাল থেকে দারিদ্র্য, বৈষম্য ও সামাজিক বঞ্চনা দূরীকরণে কমিউনিটি-ভিত্তিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বর্তমানে সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও দক্ষতা উন্নয়ন, ওয়াশ, জলবায়ু সহনশীল কৃষি, সুশাসন ও মানবাধিকার, জরুরি মানবিক সহায়তা এবং কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি দেশের বিভিন্ন জেলায় বাস্তবায়ন করছে।
আমরা এমন ২–৩ জন উদ্যমী, সৎ, শেখার আগ্রহসম্পন্ন এবং ভবিষ্যতে একজন দক্ষ ইন্টারনাল অডিটর হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহী তরুণ/তরুণীকে ৬ মাস মেয়াদি শিক্ষানবীশ (Internship) কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে আগ্রহী।
পদবী
শিক্ষানবীশ (Intern) – ইন্টারনাল অডিটর
কর্মস্থল
প্রান্তিক উন্নয়ন সোসাইটি (PRANTIC) প্রধান কার্যালয়
মোহাম্মদপুর, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর (Masters) ডিগ্রি।
সদ্য স্নাতকোত্তর সম্পন্নকারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
শিক্ষানবীশকাল
৬ (ছয়) মাস
সম্মানী ভাতা
সর্বসাকুল্যে মাসিক ১৮,০০০ টাকা।
শিক্ষানবীশকালে যা শিখবেন
সফল মেন্টরশিপ ও হাতে-কলমে কাজের মাধ্যমে আপনি শিখবেন—
এনজিওর আধুনিক হিসাবরক্ষণ (Accounting) ব্যবস্থা।
সংস্থার ক্রয় নীতিমালা ও স্বচ্ছ ক্রয় প্রক্রিয়া।
Tally Accounting Software-এর ব্যবহারিক প্রয়োগ।
মানবসম্পদ (HR) নীতিমালা ও তার বাস্তবায়ন।
বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা প্রস্তুত ও প্রদান পদ্ধতি।
প্রকল্প ও সাংগঠনিক বাজেট প্রণয়ন।
আর্থিক বিবরণী (Financial Statements) প্রস্তুতকরণ।
অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ (Internal Control) ব্যবস্থা।
অভ্যন্তরীণ অডিট পরিকল্পনা, অডিট চেকলিস্ট প্রস্তুত এবং মাঠ পর্যায়ে অডিট কার্যক্রম।
ডোনার কমপ্লায়েন্স, আর্থিক ঝুঁকি বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুতকরণ।
এবং ইংরেজীতে ইমেইল যোগাযোগ এবং বিভিন্ন রিপোর্ট লিখার দক্ষতা।
সফল শিক্ষানবীশদের জন্য ক্যারিয়ারের সুযোগ
যারা সফলভাবে ৬ মাসের শিক্ষানবীশ কর্মসূচি সম্পন্ন করবেন এবং দক্ষতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন, তাদের সংস্থায় ইন্টারনাল অডিটর হিসেবে নিয়োগের সুযোগ থাকবে।
প্রারম্ভিক মাসিক বেতন হবে কমপক্ষে ২৫,০০০ টাকা (সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রযোজ্য হলে প্রদান করা হবে)।
আমরা যাদের খুঁজছি
সৎ, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি।
বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি ও শেখার প্রবল আগ্রহ।
MS Word, Excel ও কম্পিউটার ব্যবহারে দক্ষ।
দলগতভাবে কাজ করার মানসিকতা।
মাঠ পর্যায়ে ভ্রমণ করার আগ্রহ।
বয়স ৩০-৩৫ বছর।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের একটি হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার কপি বিডি জবস অথবা সংস্থার নির্ধারিত ই-মেইল ঠিকানা recruitment.prantic@gmail.com এ প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে।
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত (Shortlisted) প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে।
আপনার ক্যারিয়ার শুরু হোক একজন দক্ষ ইন্টারনাল অডিটর হিসেবে
এটি শুধুমাত্র একটি ইন্টার্নশিপ নয়—এটি একটি পেশাদার ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ। অভিজ্ঞ পেশাজীবীদের তত্ত্বাবধানে বাস্তব কাজের মাধ্যমে শেখার এই সুযোগ আপনাকে ভবিষ্যতের একজন দক্ষ Internal Auditor হিসেবে গড়ে তুলবে।
প্রান্তিক উন্নয়ন সোসাইটি (PRANTIC)
"উন্নয়নের ছোঁয়ায়, বদলে যাক প্রান্তিক জীবন"
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা (Education):
- Master of Commerce (MCom)
- Master of Business Administration (MBA)
অভিজ্ঞতা (Experience):
অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):
- Age 30 to 35 years
আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ
আবেদন করার আগে পড়ুন:
সম্পূর্ণ প্রক্রিয়া:
সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন
যোগাযোগের ইমেইল (যদি থাকে):