চলতি চাকরির বিজ্ঞপ্তি

account_balanceসরকারী চাকরি business_centerপ্রাইভেট চাকরি workঅন্যান্য

শাখা ব্যবস্থাপক, মাইক্রোফাইন্যান্স কর্মসূচি - Jagorani Chakra Foundation

প্রকাশিত:


আবেদনের শেষ তারিখ

25-07-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)


চাকরির সংক্ষিপ্ত তথ্য

কাজের স্থান (Workplace): Work at office

কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time

বেতন সীমা (Salary): Tk. 50070 (Monthly)

চাকরির অবস্থান (Job Location): Anywhere in Bangladesh


দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশন # ০০৩২২-০১৭১৪-০০০০৮, বাংলাদেশের ৫৮ টি জেলায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে।

দায়িত্ব ও কর্তব্য :

  • শাখার অর্থ ও হিসাব, কার্যক্রম ও কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত সার্বিক কাজের দায়িত্ব পালন করা।

  • অধীনস্থদের কাজের তদারকি, তাদের নিয়ে সাপ্তাহিক মিটিং পরিচালনা এবং কাজের সমন্বয় করা।

  • সঞ্চয় ও ঋণ এর জন্য সদস্য নির্বাচনে সহায়তা করা। মাঠ পর্যায়ের ঋণ আদায়ে সংগঠকদের সহযোগিতা প্রদান করা।

  • সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মীদের ক্যাশ-ইন-হ্যান্ড প্রবণতা রোধ করা এবং নিয়মিত ব্যাংকে টাকা জমা নিশ্চিত করা।

  • হিসাব এবং খাতাপত্র হালনাগাদ সংরক্ষণ করা এবং ভাউচার, ক্যাশবুক, লেজার, পাশবই ইত্যাদি চেক করে সময়মতো রিপোর্ট পাঠানো।

  • শাখা পর্যায়ের সকল রেকর্ডপত্র, সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা।

  • স্থানীয় প্রশাসন এবং গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক রাখা এবং সংস্থার প্রতিনিধিত্ব করা।

  • সংস্থার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।

  • সংস্থার শিশু সুরক্ষা, পিএসইএ, জেন্ডার, মানিলন্ডারিং ও ডব্লিউবিসহ সকল নীতিমালা অনুসরণ করা।


যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা (Education):

স্নাতকোত্তর।

সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে: ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ থাকতে হবে।

অভিজ্ঞতা (Experience):

  • At least 8 years

অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):

  • Age At most 40 years
  • ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিও এর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে।

  • সরকারী-বেসরকারী পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে।

  • মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।


আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ

আবেদন করার আগে পড়ুন:

সম্পূর্ণ প্রক্রিয়া:

আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর- ৭৪০০/ ই-মেইল: job.jcf@gmail.com

শাখা ব্যবস্থাপক পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০০ টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপটসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য ২০,০০০ টাকা জামানত (মুনাফাসহ ফেরতযোগ্য) জমা দিতে হবে। জামানতের টাকা ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ শিরোনামে শুধুমাত্র MICR পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। নগদ/অন্য কোন মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক।

নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানিলন্ডারিং, যৌন শোষন এবং যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না।

জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না।

৯ জুলাই ২০২৬ তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত পাওয়া যাবে।


সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন

যোগাযোগের ইমেইল (যদি থাকে): Send your CV to the given email job.jcf@gmail.com