আবেদনের শেষ তারিখ
25-07-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)
চাকরির সংক্ষিপ্ত তথ্য
কাজের স্থান (Workplace): Work at office
কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time
বেতন সীমা (Salary): Tk. 74324 (Monthly)
চাকরির অবস্থান (Job Location): Anywhere in Bangladesh
দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশন # ০০৩২২-০১৭১৪-০০০০৮, বাংলাদেশের ৫৮ টি জেলায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে।
দায়িত্ব ও কর্তব্য :
কেন্দ্রীয় অফিস কর্তৃক প্রস্তাবনা অনুযায়ী কর্মসূচির সকল কাজ সুষ্ঠভাবে বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা, নির্দেশনা, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করা।
ষ্টাফ ম্যানেজমেন্ট ও কর্মসূচি বাস্তবায়নে মাসিক কর্ম পরিকল্পনা প্রণয়ন পূর্বক সে অনুযায়ী কার্য সম্পাদন করা।
দায়িত্বাধীন এরিয়া/শাখা সমূহের মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরিকল্পনা এবং ঋণ বিতরণ, আদায়, সার্ভিস চার্জ আদায়ের লক্ষ্য মাত্রা অর্জনে সহযোগিতা ও পরামর্শ প্রদান ও নেতৃত্ব প্রদান।
শাখা সমূহের বিল/ভাউচার, ঋণ বিতরণ সংক্রান্ত কাগজপত্র, সদস্যদের সঞ্চয় ও ঋণ এর পাশ বই এর রুটিন চেক করা।
তহবিল ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা ও খেলাপী ঋণ আদায়ে যথাযথ পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রদান করা।
নিয়মিত এরিয়া/শাখা/ঋণী সদস্যদের কার্যক্রম পরিদর্শন করা।
ঋণ কর্মসূচির চাহিদামাফিক প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণ করা।
কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণসহ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
কম্পিউটারভিত্তিক হিসাব পরিচালনা, তথ্য সংরক্ষণ এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা।
স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান/সংস্থার সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করা।
দায়িত্বাধীন জোনের আওতাধীন সকল কাজের সার্বিক দায়িত্ব পালন করা।
সংস্থার শিশু সুরক্ষা, পিএসইএ, জেন্ডার, মানিলন্ডারিং ও ডব্লিউবিসহ সকল নীতিমালা অনুসরণ করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা (Education):
স্নাতকোত্তর।
সকল পরীক্ষায় কমপক্ষে 2য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে: 4.00 মাত্রার স্কেলে কমপক্ষে 2.00 এবং 5.00 মাত্রার স্কেলে কমপক্ষে 2.50 মানের সিজিপিএ থাকতে হবে।
অভিজ্ঞতা (Experience):
- At least 10 years
অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):
- Age At most 48 years
ঋণ কর্মসূচিতে ২ বছর জোনাল ম্যানেজার/সমপদে (কমপক্ষে ১৫টি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা) দায়িত্বপালনসহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ই-মেইল, ব্রাউজিং জানতে হবে।
বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।
সরকারী-বেসরকারী পর্যায়ে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে।
কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে।
অধীনস্ত কর্মকর্তা/কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
সংস্থার প্রতি আস্থাভাজন ও অনুগত হতে হবে।
আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ
আবেদন করার আগে পড়ুন:
সম্পূর্ণ প্রক্রিয়া:
আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর- ৭৪০০/ ই-মেইল: job.jcf@gmail.comনির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানিলন্ডারিং, যৌন শোষন এবং যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না।জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না।
৯ জুলাই ২০২৬ তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত পাওয়া যাবে।
সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন
যোগাযোগের ইমেইল (যদি থাকে): Send your CV to the given email job.jcf@gmail.com