আবেদনের শেষ তারিখ
22-07-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)
চাকরির সংক্ষিপ্ত তথ্য
কাজের স্থান (Workplace): Work at office
কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time
বেতন সীমা (Salary): Tk. 20000 - 25000 (Monthly)
চাকরির অবস্থান (Job Location): Dhaka
দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)
মুহাম্মদ পাবলিকেশন তার ক্রমবর্ধমান কার্যক্রম আরও দক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে একজন যোগ্য, দায়িত্বশীল, কর্মঠ এবং দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী ৩ (তিন) জন Operations Executive নিয়োগ দিতে আগ্রহী।
প্রধান দায়িত্বসমূহ :
১. প্রতিষ্ঠানের দৈনন্দিন অপারেশন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা।
২. Sales, HR, Finance, Warehouse এবং Customer Service-সহ বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা।
৩. দৈনিক, সাপ্তাহিক ও মাসিক অপারেশনাল রিপোর্ট প্রস্তুত করে ম্যানেজমেন্টের নিকট উপস্থাপন করা।
৪. অপারেশনাল ডাটা বিশ্লেষণের মাধ্যমে উৎপাদনশীলতা ও কার্যদক্ষতা বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করা।
৫. ইনভেন্টরি, স্টক এবং লজিস্টিকস কার্যক্রম (প্রযোজ্য ক্ষেত্রে) পর্যবেক্ষণ ও তদারকি করা।
৬. বিভিন্ন ভেন্ডর, সাপ্লায়ার এবং তৃতীয় পক্ষের সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রাখা।
৭. নিয়মিত ক্লায়েন্ট মিটিং, পণ্যের উপস্থাপনা এবং ব্যবসায়িক আলোচনা পরিচালনা করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা (Education):
- Bachelor/Honors
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা (Experience):
- At least 1 year
অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):
- Age At least 26 years
- Only Male
অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা:
১. যেকোনো ই-কমার্স প্রতিষ্ঠানে ন্যূনতম ১ (এক) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
২. ক্লোথিং ব্র্যান্ডে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৩. Business Operations ব্যবস্থাপনায় মৌলিক জ্ঞান ও বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. অ্যাকাউন্টস ব্যবস্থাপনা বিষয়ে প্রাথমিক জ্ঞান ও বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৫. ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন রিসার্চ এবং প্রয়োজনীয় ডিজিটাল টুল ব্যবহারে দক্ষ হতে হবে।
৬. Microsoft Word, Microsoft Excel এবং Google Workspace ব্যবহারে দক্ষ হতে হবে।
৭. ERP/CRM সফটওয়্যার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ
আবেদন করার আগে পড়ুন:
সম্পূর্ণ প্রক্রিয়া:
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের আগামী ২২ জুলাই ২০২৬-এর মধ্যে হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদনের সময় ই-মেইলের Subject Line-এ অবশ্যই লিখতে হবে:
Application for Operations Executive
Subject Line উল্লেখ না থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
বিশেষ দ্রষ্টব্য
১. এই পদে শুধু অধুমপায়ী মুসলিম পুরুষ প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
২. প্রার্থীকে পাঁচ ওয়াক্ত সালাত আদায়ে অভ্যস্ত, সৎ, দায়িত্বশীল ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
৩. দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৪. ইসলামি মূল্যবোধ, শালীনতা ও পেশাগত দায়িত্বশীলতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
শুধু একটি চাকরি নয়, জ্ঞানভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি পেশাগত যাত্রার সুযোগ।
সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন
যোগাযোগের ইমেইল (যদি থাকে): Send your CV to the given email muhammadpublicationbd@gmail.com