চলতি চাকরির বিজ্ঞপ্তি

account_balanceসরকারী চাকরি business_centerপ্রাইভেট চাকরি workঅন্যান্য

এরিয়া ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী) - Pally Bikash Kendra

প্রকাশিত:


আবেদনের শেষ তারিখ

15-08-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)


চাকরির সংক্ষিপ্ত তথ্য

কাজের স্থান (Workplace):

কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time

বেতন সীমা (Salary): Tk. 50000 - 56150 (Monthly)

চাকরির অবস্থান (Job Location): Anywhere in Bangladesh


দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)

জব কনটেক্সট: পল্লী বিকাশ কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং:-০০৫২৯-০৩৯৯৬-০০১৯০) এবং পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পল্লী বিকাশ কেন্দ্র দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে ক্ষুদ্রঋণ কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নতুন কর্মএলাকা সম্প্রসারণের জন্য সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী যোগ্য, সৎ, কর্মঠ ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে জরুরী ভিত্তিতে "এরিয়া ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী)" পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা হচ্ছে।
পদের বিবরণ: "এরিয়া ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী)" দায়িত্বপ্রাপ্ত এরিয়া অধীনস্থ শাখাসমূহে সংস্থার পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা অনুসারে ঋণ ও আর্থিক সেবা কার্যক্রম পরিচালনা, বাস্তবায়ন তদারকি এবং লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করবেন। পাশাপাশি শাখাসমূহের লাভজনকতা বৃদ্ধি, কার্যক্রমের গুণগত মান বজায় রাখা, প্রশাসনিক ও কর্মী ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং কর্মী প্রশিক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এই পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জোনাল ম্যানেজার, সহকারী পরিচালক এবং মাইক্রোফিন্যান্স বিভাগীয় প্রধানের নিকট রিপোর্টেবল
থাকবেন।
কর্মস্থল: সংস্থার যেকোন শাখা অফিস।
চাকরির প্রধান দায়িত্বসমূহ:

  • বিজনেস প্লান অনুযায়ী অধীনস্থ প্রতিটি শাখার জন্য বার্ষিক ও মাসিক লক্ষ্যমাত্রা (সদস্য সংখ্যা বৃদ্ধি, ঋণ বিতরণ ও আদায়) নির্ধারণ করে দেওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি শাখার লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা।

  • প্রতিটি শাখার বকেয়া ঋণের (Overdue) হার নিয়ন্ত্রণে রাখা এবং খেলাপি ঋণ আদায়ে শাখা ব্যবস্থাপককে কৌশলগত পরামর্শ দেওয়া।

  • নিয়মিত বিভিন্ন সমিতি বা কেন্দ্র পরিদর্শন করে মাঠ কর্মীদের কাজের স্বচ্ছতা এবং ঋণের সঠিক ব্যবহার যাচাই করা।

  • এরিয়া ম্যানেজারের অনুমোদন সীমার ঋণের আবেদনগুলো যাচাই করে অনুমোদনের সুপারিশ করা।

  • শাখা ব্যবস্থাপক ও কর্মীদের কাজের মূল্যায়ন করা এবং তাদের পেশাদারিত্ব নিশ্চিত করা।

  • কর্মীদের মধ্যে কাজের সুষম বণ্টন এবং প্রয়োজনে এক শাখা থেকে অন্য শাখায় কর্মী বদলির সুপারিশ করা।

  • শাখা পর্যায়ের যেকোনো অভ্যন্তরীণ দ্বন্দু বা শৃঙ্খলাজনিত সমস্যা সমাধান করা।

  • প্রতিটি শাখার ক্যাশ ও ব্যাংকের লেনদেন নিয়মিত পরীক্ষা করা যাতে কোনো আর্থিক অনিয়ম না ঘটে।

  • অভ্যন্তরীণ অডিট দলের পর্যবেক্ষণ অনুযায়ী ত্রুটিগুলো সংশোধনের ব্যবস্থা নেওয়া।

  • প্রতিটি শাখার অপারেশনাল খরচ (General Expenses) বাজেটের মধ্যে রাখা নিশ্চিত করা।

  • প্রতিটি শাখার অগ্রগতির রিপোর্ট সংগ্রহ করে তা সমন্বিত আকারে ঊর্ধ্বতন কতৃপক্ষকে পাঠানো।

  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা।

  • শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মীদের দক্ষতার উন্নয়নে হাতে-কলমে ছোটখাটো প্রশিক্ষণের ব্যবস্থা করা।

  • স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি এবং ব্যাংকের সাথে সুসম্পর্ক বজায় রাখা।

  • প্রতিষ্ঠানের অন্যান্য সামাজিক কর্মসূচি (যেমন: স্বাস্থ্যসেবা, শিক্ষা বা সচেতনতা বৃদ্ধি) মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করা।


যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা (Education):

  • যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রি। উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার। শিক্ষজীবনের কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা (Experience):

  • 8 to 10 years
  • The applicants should have experience in the following business area(s): NGO

অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):

  • Age At most 42 years
  • পিকেএসএফ সহযোগী কোন সুখ্যাত মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স ও মাইক্রোএন্টারপ্রাইজ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ৮-১০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে ২ বছর স্বাধীনভাবে ৫-৭টি শাখা এবং ৩০-৪০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • মটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্রসহ মটর সাইকেল থাকা বাধ্যতামূলক।

  • কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার ব্যবহার জানা বাধ্যতামূলক।

  • মাইক্রোফিন ৩৬০ অথবা ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার পরিচালনার দক্ষতাকে অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা হবে।

  • কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন তৈরীতে পারদর্শী হতে হবে।

  • পূর্ববর্তী প্রতিষ্ঠান কর্তৃক চাকুরীচ্যুত এবং সর্বশেষ ৬ (ছয়) মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমে কর্মরত নাই এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।

  • ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস (DFS) বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে।

  • চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় কেবলমাত্র সংস্থার প্রধান কার্যালয়ে ২০,০০০/- (বিশ হাজার) টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে, যা কর্মীর চাকুরী শেষে সংস্থা ত্যাগকালে সংস্থার নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরত প্রদান করা হবে।

  • রক্ত সম্পর্কীয় একজন আত্মীয় জামিনদার হিসেবে দিতে হবে।


আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ

আবেদন করার আগে পড়ুন:

সম্পূর্ণ প্রক্রিয়া:

  • বিঃদ্রঃ কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে অত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনপ্রকার ভাতা প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে। চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে পিবিকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত মর্মে বিবেচিত হবে। অত্র সংস্থায় অনৈতিকভাবে বা অর্থের বিনিময়ে কোন নিয়োগ প্রদান করা হয় না। প্রার্থীদের প্রতারকচক্র থেকে সাবধান থাকতে এবং নিয়োগ লাভের জন্য কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন না করতে সতর্ক করা হলো।

  • পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট https://pbk-bd.org/ ভিজিট করতে পারেন।


সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন

যোগাযোগের ইমেইল (যদি থাকে): Send your CV to the given email pbkhrd@gmail.com or Email your CV from My Bdjobs account