চলতি চাকরির বিজ্ঞপ্তি

account_balanceসরকারী চাকরি business_centerপ্রাইভেট চাকরি workঅন্যান্য

অভ্যন্তরীণ নিরীক্ষক / মনিটরিং অফিসার - Pidim Foundation

প্রকাশিত:


আবেদনের শেষ তারিখ

29-08-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)


চাকরির সংক্ষিপ্ত তথ্য

কাজের স্থান (Workplace): Work at office

কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time

বেতন সীমা (Salary): --

চাকরির অবস্থান (Job Location): Dhaka


দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)

  • প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য প্রতিটি নিয়ম-কানুন যথাযথভাবে অনুসৃত হচ্ছে কি-না এবং গৃহীত AIS ও MIS কার্যকর রয়েছে কি-না। সর্বোপরি প্রতিষ্ঠানের Accounting System এবং Internal Control সুদৃঢ় করাই হবে মূল দায়িত্ব।

  • নির্দিষ্ট দায়িত্ব আপনি প্রতিষ্ঠানের Internal Audit Team/Monitoring Team-এর সদস্য হিসেবে এর ক্ষুদ্রঋণ কার্যক্রমের হিসাব বহি এবং বৈদেশিক অর্থায়নকৃত প্রকল্পের হিসাব বহি নিরীক্ষা, বিল, ভাউচার পরীক্ষা করবেন। এ কাজে আপনাকে কমপক্ষে দাপ্তরিক কার্য-সময়ের ৭০-৮০% মাঠ-পর্যায়ে অবস্থান করতে হবে। এতদসংশ্লিষ্ট যে সমস্ত কাজ করতে হবে, তা হলো :

  • PKSF হতে প্রাপ্ত তহবিল ও অন্যান্য তহবিল যথাযথভাবে হিসাব বহিতে লিপিবদ্ধ হয় কি-না এবং এতদসংশিষ্ট কাগজপত্র সংরক্ষণ করা হয় কি-না পরীক্ষা করা।

  • পিকেএসএফ ও অন্যান্য উৎস হতে গৃহীত ঋণ Repayment Schedule অনুযায়ী যথাসময়ে পরিশোধ হয় কি-না পরীক্ষা করা।

  • সংস্থার দলীয় সদস্যদের মাঝে ঋণ-বিতরণের উদ্দেশ্যে সংস্থার নিয়ম অনুযায়ী দল গঠন, যথাযথভাবে ঋণ-বিতরণ, কিস্তি আদায় এবং হিসাবের খাতায় লিপিবদ্ধ ও যথাসময়ে ব্যাংকে জমা হয় কি-না তা পরীক্ষা করা।

  • সংস্থার সকল দলীয় সদস্য প্রযোজ্য হারে সঞ্চয় জমা দেয় কি-না এবং আদায়কৃত সঞ্চয় যথাসময়ে ব্যাংকে জমা এবং প্রযোজ্য হারে পৃথক ব্যাংকে FDR করা হয় কি-না এবং সঞ্চয়ের সুদ সঠিকভাবে গণনা ও দলীয় সদস্যদের মাঝে প্রদান করা হয় কি-না তা পরীক্ষা করা।

  • সংস্থার কর্মচারীদের অনুকূলে অফিস খরচের বিপরীতে কোনো অগ্রীম প্রদান করা হয় কি-না এবং তা সংস্থার নিয়ম অনুযায়ী যথাসময়ে সমন্বয় করা হয় কি-না তা পরীক্ষা করা।

  • ক্রয় বা খরচ-প্রদানের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী উৎসে আয়কর ও ভ্যাট কর্তন করা হয় কি-না এবং তা যথাসময়ে সরকারি কোষাগারে জমা দেয়া হয় কি-না।

  • সংস্থার নিজস্ব স্থায়ী সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণের লক্ষ্যে সম্পত্তির গায়ে শনাক্তকরণ চিহ্ন এবং নির্দিষ্ট সময়ান্তর Physical Inventory করা হয় কি-না তা পরীক্ষা করা।

  • সংস্থার দলীয় সদস্যদের নিকট হতে আদায়কৃত নগদ টাকা যথাসময়ে ব্যাংকে জমা হয় কি-না, না হয়ে থাকলে তার যৌক্তিক ব্যাখ্যা নিতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের এক্ষেত্রে অনুমোদন আছে কি-না এবং উক্ত শাখায় হস্ত মজুদ রাখা নিরাপদ কি-না তা পরীক্ষা করা।

  • প্রতিটি শাখার জন্য পৃথক বার্ষিক ও মাসিক বাজেট যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে করা হয় কি-না এবং হয়ে থাকলে তার প্রতিটি লাইন আইটেম অনুযায়ী খরচ করা হয় কি-না, প্রযোজ্য ক্ষেত্রে পূর্ব অনুমোদন নেয়া হয় কি-না। Statement of Budget Variance তৈরি করে প্রযোজ্য ক্ষেত্রে যৌক্তিক ব্যাখ্যা নেয়া।

  • স্থায়ী সম্পত্তি ক্রয় ও অন্যান্য ক্রয়ের ক্ষেত্রে সংস্থার আর্থিক নীতিমালা অনুসরণ করা হয় কি-না অর্থাৎ ক্রয় কমিটি গঠন, ক্রয় অনুমোদন, প্রযোজ্য ক্ষেত্রে Tender, Quotation গ্রহণ, তুলনামূলক বিচার-বিশ্লেষণ, ক্রয় আদেশ, ক্রয় আদেশ অনুযায়ী মালামালের প্রাপ্তি স্বীকার, স্টক রেজিস্টার ও Payment নিশ্চিতকরণ, সরকারি বিধি আনুযায়ী TAX ও VAT কর্তন ইত্যাদি পরীক্ষা করা।

  • দলীয় সদস্যদের মাঝে ঋণ-বিতরণের সময় সংস্থার ও PKSF-এর নীতিমালা অনুসরণ করা হয় কি-না।

  • আদায়কৃত ঋণ ও সঞ্চয়ের ক্ষেত্রে আদায়কৃত রেজিস্টারের সাথে দলীয় সদস্যদের পাশবই মিলিয়ে দেখতে হবে।

  • বৈদেশিক অর্থায়নকৃত প্রকল্পের ক্ষেত্রে Budgetary Guideline ও সংস্থার নিয়ম অনুযায়ী খরচ হয় কি-না অর্থাৎ সংস্থার Budgetary Control নিশ্চিতকরণ।

  • আপনাকে নিশ্চিত হতে হবে যে, সংস্থায় Internal Check System develop এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত সুপারিশ করা।

  • সংস্থায় ব্যবহৃত যানবাহনের রক্ষণাবেক্ষণ অর্থাৎ লগবই, Mileage, Movement Register -এর সাথে Vehicle Expense Report মিলিয়ে দেখতে হবে, সর্বোপরি Fuel Consumption cost Effective কি-না তা পরীক্ষা করা।

  • উপরে উল্লেখ করা হয় নাই কিন্তু প্রাসঙ্গিক যে কোন কাজ করতে বলা হলে তা পালন করতে হবে।


যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা (Education):

    • Bachelor/Honors
    • Masters

অভিজ্ঞতা (Experience):

অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):

  • Age At most 40 years
  • শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম স্নাতক/ স্নাতকোত্তর।

  • সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

  • জাতীয় পর্যায়ের এনজিও-তে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কম পক্ষে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে।


আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ

আবেদন করার আগে পড়ুন:

সম্পূর্ণ প্রক্রিয়া:


সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন

যোগাযোগের ইমেইল (যদি থাকে): Send your CV to the given email pidim.hrm@gmail.com or Email your CV from My Bdjobs account