চলতি চাকরির বিজ্ঞপ্তি

account_balanceসরকারী চাকরি business_centerপ্রাইভেট চাকরি workঅন্যান্য

অফিস এটেনডেন্ট (পুরুষ) - Prantic Unnayan Society (PRANTIC),Bangladesh

প্রকাশিত:


আবেদনের শেষ তারিখ

29-07-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)


চাকরির সংক্ষিপ্ত তথ্য

কাজের স্থান (Workplace): Work at office

কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time

বেতন সীমা (Salary): Tk. 15000 - 15000 (Monthly)

চাকরির অবস্থান (Job Location): Cox`s Bazar (Ukhia)


দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)

 

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

 

অফিস এটেনডেন্ট (পুরুষ) পদে দীর্ঘদিন কাজ করার সুযোগ

 

Enabling Marketing & Production Opportunities for Women’s Economic Resilience (EMPOWER) প্রকল্প

 

কর্মস্থল: উখিয়া উপজেলা, কক্সবাজার

প্রান্তিক উন্নয়ন সোসাইটি (PRANTIC) বাংলাদেশের একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা, যা ১৯৯৮ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার, ক্ষুদ্রঋণ, জরুরি মানবিক সহায়তা এবং নারী ও যুব ক্ষমতায়নে কাজ করে আসছে। বর্তমানে সংস্থাটি দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে এবং কমিউনিটি-নেতৃত্বাধীন টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

PRANTIC-এর বাস্তবায়নাধীন EMPOWER প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির নারীদের দক্ষতা উন্নয়ন, পোশাক উৎপাদন, এমব্রয়ডারি, বাজার সংযোগ এবং আয়বর্ধক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে একজন যোগ্য, সৎ, কর্মঠ এবং দায়িত্বশীল অফিস এটেনডেন্ট (পুরুষ) নিয়োগ করা হবে।

 

পদের নাম:                 অফিস এটেনডেন্ট (পুরুষ)

কর্মস্থল:                       উখিয়া উপজেলা, কক্সবাজার

শিক্ষাগত যোগ্যতা:     যেকোনো বিষয়ে স্নাতক (Bachelor) ডিগ্রি।

বয়স:                           সর্বোচ্চ ৩২ বছর।

মাসিক সম্মানী:           সর্বসাকুল্যে ১৫,০০০/- (পনের হাজার) টাকা।

 

মূল দায়িত্বসমূহ:

•        হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির সেলাই কেন্দ্রের স্টক রেজিস্টার সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা।

•        প্রতিটি উৎপাদিত পণ্যের প্রোডাকশন রেজিস্টার সংরক্ষণ ও আপডেট করা।

•        টেইলর, এমব্রয়ডারি কর্মী এবং অন্যান্য উৎপাদনকারীদের কাজ ও মজুরির রেজিস্টার নিয়মিত সংরক্ষণ করা।

•        সেলস সেন্টারের বিক্রয়, মজুদ (Stock) এবং সরবরাহ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা।

•        প্রতি সপ্তাহে উৎপাদন, বিক্রয় ও মজুদের রিপোর্ট প্রস্তুত ও দাখিল করা।

•        ডিজিটাল পদ্ধতিতে উৎপাদন, বিক্রয় ও স্টক সংক্রান্ত তথ্য নিয়মিত আপডেট করা।

•        প্রকল্প কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব বিশ্বস্থতার সাথে যথাযথভাবে পালন করা।

 

 

যাদের অগ্রাধিকার দেওয়া হবে:
• এনজিওর Livelihood Programme-এ কাজের অভিজ্ঞতা রয়েছে।
• মার্কেটিং, স্টোর ব্যবস্থাপনা, গুদামজাতকরণ (Warehouse Management), স্টক নিয়ন্ত্রণ বা সরবরাহ ব্যবস্থাপনায় (Supply Chain) কাজের অভিজ্ঞতা রয়েছে।
• কম্পিউটার, বিশেষ করে MS Excel এবং ডিজিটাল ডাটা ব্যবস্থাপনায় দক্ষ।

 

আবাসন সুবিধা:
কক্সবাজার জেলার বাইরে থেকে নির্বাচিত প্রার্থীদের জন্য অফিস আবাসনে থাকার সুযোগ রয়েছে। মাসিক মাত্র ২,০০০/- টাকায় আবাসনের সুবিধা গ্রহণ করা যাবে এবং নিজ দায়িত্বে রান্না করে খাবারের ব্যবস্থা করা যাবে।

 

চাকরির সম্ভাবনা:
বর্তমান প্রকল্পের মেয়াদ ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। তবে প্রকল্পের কার্যক্রম সন্তোষজনক হলে এটি আরও প্রায় ২ (দুই) বছর সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

কাজের দক্ষতা, সততা ও কর্মসম্পাদনের ভিত্তিতে ভবিষ্যৎ প্রকল্পসমূহে—
• বেতন বৃদ্ধি,
• উৎসব ভাতা,
• যাতায়াত ভাতা,
• এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের সম্ভাবনা রয়েছে।

 আবেদন কিভাবে করবেন

সংস্থার নির্বাহী পরিচালক বরাবর একটি আবেদনপত্র

সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি

অভিজ্ঞতার সকল সনদের কপি

এক কপি ছবি

এক কপি জীবন-বৃত্তান্ত

BDJobs এ আবেদন করার পাশাপাশি recruitment.prantic@gmail.com ইমেইলে আবদেন করবেন।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
• যারা লিখিত ও মৌখিক পরীক্ষায় নির্বাচিত হওয়ার পর খুব দ্রুত কাজে যোগদান করতে পারবেন, কেবল তারাই আবেদন করবেন।
• শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত (Shortlisted) প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে।

 

পরীক্ষার স্থান:
প্রান্তিক উন্নয়ন সোসাইটি (PRANTIC)
আঞ্চলিক কার্যালয়, পাতাবাড়ি ব্যেদ্ধ মন্দিরের পার্শ্বে, উখিয়া, কক্সবাজার

 

সম্ভাব্য পরীক্ষার তারিখ:
৩১ জুলাই ২০২৬

 

যোগদানের সম্ভাব্য সময়:
আগস্ট ২০২৬-এর প্রথম সপ্তাহ।

 

আবেদনের শেষ তারিখ: ২৯ জুলাই ২০২৬

 

যোগ্য, পরিশ্রমী এবং ভবিষ্যতে উন্নয়ন খাতে ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।

 

প্রান্তিক উন্নয়ন সোসাইটি (PRANTIC)
"উন্নয়নের ছোঁয়ায়, বদলে যাক প্রান্তিক জীবন"

 


যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা (Education):

    • Bachelor of Commerce (BCom) in Accounting
    • Bachelor of Science (Pass)

অভিজ্ঞতা (Experience):

  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Direct Selling/Marketing Service Company, Departmental store
  • Freshers are also encouraged to apply.

অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):

  • Age 25 to 32 years
  • Only Male

আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ

আবেদন করার আগে পড়ুন:

সম্পূর্ণ প্রক্রিয়া:


সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন

যোগাযোগের ইমেইল (যদি থাকে):