আবেদনের শেষ তারিখ
30-07-2026 (সকাল ০৬:০০ টা পর্যন্ত)
চাকরির সংক্ষিপ্ত তথ্য
কাজের স্থান (Workplace): Work at office
কর্মসংস্থান অবস্থা (Employment Status): Full Time
বেতন সীমা (Salary): --
চাকরির অবস্থান (Job Location): Chattogram (Khulshi)
দায়িত্ব ও প্রেক্ষাপট (Job Context and Responsibilities)
Context
খুলশী, চট্টগ্রামে অবস্থিত একটি স্বনামধন্য আবাসিক কনডোমিনিয়াম প্রকল্পের সার্বিক পরিচালনা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল অ্যাপার্টমেন্ট ম্যানেজার নিয়োগ করা হবে।
প্রধান দায়িত্বসমূহ
অ্যাপার্টমেন্ট সমূহের দৈনন্দিন কার্যক্রম তদারকি এবং সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা।
বাসিন্দাদের অভিযোগ, অনুরোধ ও সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান প্রদান।
নিরাপত্তা, পরিচ্ছন্নতা, বিদ্যুৎ, পানি, লিফট, জেনারেটর এবং অন্যান্য সুবিধাসমূহের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করা।
রক্ষণাবেক্ষণ, মেরামত ও উন্নয়নমূলক কাজের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়ন তদারকি করা।
নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং অন্যান্য সহায়ক কর্মীদের কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করা।
সার্ভিস চার্জ ও অন্যান্য প্রাপ্য অর্থ আদায় এবং সংশ্লিষ্ট হিসাব সংরক্ষণ করা।
সরবরাহকারী, ঠিকাদার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ রক্ষা করা।
নিয়মিত পরিদর্শনের মাধ্যমে ভবনের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা।
মাসিক প্রতিবেদন, বাজেট ও ব্যয়ের হিসাব প্রস্তুত করে ব্যবস্থাপনা কমিটির নিকট উপস্থাপন করা।
অ্যাপার্টমেন্টের নীতিমালা, বিধি-বিধান ও শৃঙ্খলা কার্যকরভাবে বাস্তবায়ন করা।
জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
ভবন ব্যবস্থাপনা কমিটির পরামর্শক্রমে অগ্নি নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং অন্যান্য নিরাপত্তা-সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন ও সমন্বয় করা।
সভাপতি কিংবা সাধারণ সম্পাদকের পরামর্শ অনুযায়ী কমিটি কর্তৃক বিভিন্ন সভার নোটিশ, সভার এজেন্ডা নির্ধারণ, এবং সভার কার্যবিবরণী প্রস্তুত করা এবং তা প্রচার করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা (Education):
- Bachelor/Honors
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন্ড অফিসার (JCO), নৌবাহিনী বা বিমানবাহিনীর সমমানের কর্মকর্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা (Experience):
- 3 to 5 years
অতিরিক্ত প্রয়োজন (Additional Requirements):
- Age 35 to 45 years
অ্যাপার্টমেন্ট, কনডোমিনিয়াম, আবাসিক প্রকল্প বা সম্পত্তি ব্যবস্থাপনায় ন্যূনতম ৩–৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্য ও উপযুক্ত প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য।
অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
প্রশাসনিক ও দল পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগের সক্ষমতা থাকতে হবে।
হিসাবরক্ষণ, বাজেট প্রণয়ন ও ব্যয় নিয়ন্ত্রণ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক রক্ষায় দক্ষ হতে হবে।
সততা, দায়িত্বশীলতা ও পেশাদার মনোভাব থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগ
আবেদন করার আগে পড়ুন:
সম্পূর্ণ প্রক্রিয়া:
সরাসরি আবেদনের লিঙ্ক: Bdjobs-এ আবেদন/বিস্তারিত দেখতে ক্লিক করুন
যোগাযোগের ইমেইল (যদি থাকে): Send your CV to the given email mhc.mamun@gmail.com